প্রকাশিত: Sat, Dec 16, 2023 3:24 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:35 AM

অভিমানে ১২ বছরের শিশুর বিষপানে মৃত্যু

স্বপন দেব:  [২] শুক্রবার মৌলভীবাজার থেকে সিলেটে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

[৩] নাঈমা কুলাউড়া পৌরসভা লস্করপুর গ্রামের আছকির আলীর মেয়ে।

[৪] কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু নাঈমা মা-বাবার সাথে অভিমান করে বিষপান করে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে নাঈমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।